ইসরায়েলের হামলায় গত ২৪ ঘণ্টায় লেবাননে ৫১ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন চিকিৎসাকর্মীও রয়েছেন। ইসরায়েলি শত্রুরা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের নীতিমালা লঙ্ঘন অব্যাহত রেখেছে। তারা চিকিৎসাকর্মীদের বিরুদ্ধে অপরাধ করে যাচ্ছে।
ইসরায়েল লেবাননের বেন্ত জবেইল জেলার কালাউইয়া ও তিবনিনে দুটি চিকিৎসাকেন্দ্রে দুই দফায় সরাসরি হামলা চালিয়েছে। অথচ গত ১৬ এপ্রিল থেকে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চলছে।
দুই পক্ষের হয়ে এই যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির মধ্যেই দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে একাধিকবার অস্ত্র তুলেছে।


































































































































































































