লেবাননে ইসরাইলি হামলায় নিহত ২০

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ২০

লেবাননে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, সব হামলায় অন্তত ২০ জন নিহত এবং আহত হয়েছেন আরো অনেকে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, শনিবার টায়ার শহরের উত্তরে আল-বাকবুক এলাকায় ইসরাইলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত এবং আরো দুজন আহত হয়েছেন।

উদ্ধারকারী দল চারজনের লাশ উদ্ধার করলেও একজন নারীর লাশ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। ইসরাইলি হামলা অব্যাহত থাকায় উদ্ধারকারী দলগুলোর কাজ করতে পারছেন না।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, নাবাতিয়া জেলার সিয়ের আল-গারবিয়া শহরে একটি আবাসিক ভবন লক্ষ্য করে চালানো পৃথক এক বিমান হামলায় অন্তত নয়জন নিহত এবং আরো ছয়জন আহত হয়েছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।