দক্ষিণ লেবাননের ঐতিহাসিক বিনতে জুবাইল শহরের কেন্দ্রস্থলে এক সময় ৪০০ বছরের পুরনো গ্র্যান্ড মসজিদ দাঁড়িয়ে ছিল। আজ সেই মসজিদটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শুধু মসজিদই নয়, ইসরাইলি বাহিনীর ক্রমবর্ধমান সামরিক অভিযানে শহরটির দেড় হাজারেরও বেশি ভবন পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে।
স্যাটেলাইট ইমেজ এবং ওপেন সোর্স ইন্টেলিজেন্স বা উন্মুক্ত তথ্যের বিস্তারিত বিশ্লেষণ করে দেখা গেছে, ইসরাইল দক্ষিণ লেবাননকে স্থায়ীভাবে বসবাসের অযোগ্য করে তোলার লক্ষ্যে সুপরিকল্পিত নীতি গ্রহণ করেছে।
দক্ষিণ লেবাননের এই ধ্বংসযজ্ঞের সঙ্গে গাজার ধ্বংসলীলার স্পষ্ট মিল রয়েছে। পদ্ধতিগতভাবে বসতবাড়ি ও সাংস্কৃতিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার মাধ্যমে শহরটিকে মানচিত্র থেকে কার্যত মুছে ফেলা হয়েছে।


































































































































































































