লেবাননে ইসরায়েলের আগ্রাসনের পরিবেশগত প্রভাব

লেবাননে ইসরায়েলের আগ্রাসনের পরিবেশগত প্রভাব

লেবাননের পরিবেশমন্ত্রী তামারা এল জেইন ইসরায়েলের সামরিক বাহিনীর বিরুদ্ধে পরিবেশ বিনাশের অভিযোগ তুলেছেন। তিনি বলেন, ইসরায়েলি সামরিক আগ্রাসন লেবাননের দক্ষিণাঞ্চলের ভৌত ও পরিবেশগত দৃশ্যপট পাল্টে দিয়েছে।

ইসরায়েলি বাহিনীর হামলায় লেবাননে ৫ হাজার হেক্টর বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রাণীর আবাসস্থল ধ্বংস হয়েছে, স্থানীয় জলবায়ুর ভারসাম্য নষ্ট হয়েছে ও ভূমিক্ষয় ঘটেছে।

লেবাননের আর্থিক ক্ষতির পরিমাণ আনুমানিক ২৫ বিলিয়ন ডলার। এর মধ্যে ৬ দশমিক ৮ বিলিয়ন ডলার ভৌত ক্ষতি, ৭ দশমিক ২ বিলিয়ন ডলার অর্থনৈতিক ক্ষতি হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।