লেবাননে ইসরায়েলি হামলা চলছে, যুদ্ধবিরতির মধ্যেও নিহতের দাবি

লেবাননে ইসরায়েলি হামলা চলছে, যুদ্ধবিরতির মধ্যেও নিহতের দাবি

লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল শনিবার দেশটির বিভিন্ন জায়গায় ইসরায়েলের একাধিক জোরালো হামলায় শিশুসহ মোট ৩৯ জন নিহত হয়েছেন।

মন্ত্রণালয়ের দেওয়া তথ্য বলছে, লেবাননের দক্ষিণাঞ্চলের সাকসাকিয়েহ শহরে ইসরায়েলি হামলায় গতকাল সাতজন নিহত হয়েছেন। এর মধ্যে একটি শিশুও রয়েছে।

হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। তবে বলেছে, তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালিয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।