লেবানন ও ইসরায়েলের যুদ্ধবিরতি বাড়ল

লেবানন ও ইসরায়েলের যুদ্ধবিরতি বাড়ল

লেবানন ও ইসরায়েলের যুদ্ধবিরতির মেয়াদ ৪৫ দিন বৃদ্ধি করা হয়েছে। এ তথ্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানিয়েছেন। লেবানন ও ইসরায়েলের যুদ্ধবিরতি শুরু হয়েছিল ১৬ এপ্রিল। এর আগে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন–ইসরায়েল দুই দিনব্যাপী আলোচনা শেষ হয়েছিল। আগামী সপ্তাহগুলোতে আরও আলোচনায় বসতে একমত হয়েছে দুই দেশ।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত ২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসন শুরু করে। এরপর লেবাননে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। এমন পরিস্থিতিতে লেবানন–ইসরায়েল যুদ্ধবিরতিতে যায়। যদিও দক্ষিণ লেবাননে এখনো ইসরায়েলি বাহিনীর তাণ্ডব চলছে।

লেবাননের প্রতিনিধিদল এক বিবৃতিতে বলেছে, তারা এই যুদ্ধবিরতির গতিকে একটি স্থায়ী শান্তি চুক্তিতে রূপান্তর করতে চায়। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটারও এই আলোচনাকে ‘গঠনমূলক’ বলে বর্ণনা করেছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।