লেবাননে ইসরাইলি হামলায় নারী ও শিশুসহ নিহত ১৪

লেবাননে ইসরাইলি হামলায় নারী ও শিশুসহ নিহত ১৪

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার (২৬ এপ্রিল) চালানো এই হামলায় আরও অন্তত ৩৭ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে দুই শিশু এবং দুই নারী রয়েছেন বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার পক্ষে সাফাই গেয়ে বলেছেন, যেকোনো ‘পরিকল্পিত বা আসন্ন’ হামলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার তাদের রয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলের সাতটি শহরের বাসিন্দাদের দ্রুত এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।