লেবাননে যুদ্ধবিরতি নেই বলে জানিয়েছেন ইসরাইলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ ইয়াল জামির। তিনি বলেন, লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি নেই। দক্ষিণ লেবাননে মোতায়েন ইসরাইলি সেনাদল পরিদর্শনে গিয়ে ইয়াল জামির একথা বলেন।
ইসরাইলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ ইয়াল জামির বলেন, রাজনৈতিক নেতৃত্ব আমাদের যে লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে তা হলো, এমন একটি অবস্থানে থাকা যেন ইসরাইলি জনপদে সরাসরি কোনো হামলা না হয়। আমরা সেই লক্ষ্যে পৌঁছেছি এবং বর্তমানে এ অবস্থানেই আছি। আমাদের হয়তো এখানেই অবস্থান করতে হবে।
ইসরাইলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ ইয়াল জামির বলেন, যুদ্ধক্ষেত্রে কোনো যুদ্ধবিরতি নেই; আপনারা উত্তরের জনবসতিগুলো থেকে প্রত্যক্ষ ও পরোক্ষ হুমকি দূর করতে, সন্ত্রাসীদের অবকাঠামো ধ্বংস করতে এবং সন্ত্রাসীদের খুঁজে বের করে হত্যা করতে লড়াই চালিয়ে যাবেন।


































































































































































































