যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনের ফলাফল প্রকাশ শুরু হওয়ার পর থেকেই ক্ষমতাসীন দল লেবার পার্টি ও দলটির নেতা প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের জন্য উদ্বেগ বাড়ছে। এ পর্যন্ত প্রকাশিত নির্বাচনী ফলাফলে দেখা গেছে, এবারের নির্বাচনে ডানপন্থী নেতা নাইজেল ফারাজের নেতৃত্বাধীন রিফর্ম ইউকে বড় ধরনের অগ্রগতি অর্জন করছে।
লেবার পার্টি গত নির্বাচনে জয়ী হওয়া উল্লেখযোগ্য সংখ্যক আসন হারিয়েছে। বিশেষ করে উত্তর ইংল্যান্ড ও মিডল্যান্ডস অঞ্চলে লেবারের দীর্ঘদিনের শক্ত ঘাঁটিতে রিফর্ম ইউকে বড় ধরনের অগ্রগতি দেখাচ্ছে।
স্থানীয় সময় আজ শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ঘোষিত ফলাফলে ৪৬টির বেশি কাউন্সিলের ফল প্রকাশ হয়েছে। তাতে রিফর্ম ইউকে নাটকীয়ভাবে এগিয়ে রয়েছে।


































































































































































































