চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান লেনোভোর কাছ থেকে 'লেনোভো পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড (ডিস্ট্রিবিউশন) ২০২৫–২৬' অর্জন করেছে বাংলাদেশের প্রযুক্তিপণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।
এই পুরস্কার দেওয়া হয়েছে ২০২৫–২৬ অর্থবছরে বাংলাদেশে লেনোভোর গেমিং, ফ্ল্যাগশিপ এবং এআই ল্যাপটপ বাজারজাতে অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ।
গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


































































































































































































