লিবিয়ায় উদ্ধার হয়েছে ১৭ জনের লাশ ও ৭ জনকে জীবিত

লিবিয়ায় উদ্ধার হয়েছে ১৭ জনের লাশ ও ৭ জনকে জীবিত

লিবিয়ার উপকূলে সাগরে ভাসমান একটি নৌযান থেকে ১৭ জনের লাশ ও আরও ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার লিবিয়ান রেড ক্রিসেন্ট এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, উত্তর আফ্রিকার এই দেশটির উপকূলের কাছে বিপদগ্রস্ত একটি নৌযানকে সহায়তা করতে গিয়ে, একটি টহল নৌকা এ উদ্ধার অভিযান চালায়।

ইতালি প্রায় ৩০০ কিলোমিটার দূরে হওয়ায়, লিবিয়া থেকে প্রতি বছর হাজার হাজার অভিবাসী সমুদ্রে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে।

রেড ক্রিসেন্টের ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে দেখা যায়, উদ্ধারকর্মীরা একটি নৌকা থেকে কালো বডিব্যাগ নামাচ্ছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।