লিভারপুলের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন মোহাম্মদ সালাহ

লিভারপুলের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন মোহাম্মদ সালাহ

লিভারপুলের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন মোহাম্মদ সালাহ। গতকাল রাতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লিভারপুলের দ্বিতীয়ার্ধের খেলা চলছিল তখন। হঠাৎই মাঠে পা ধরে বসে পড়েন মোহাম্মদ সালাহ। এই বসে পড়াটা যে চোটের কারণে, তা বুঝতে কারোরই খুব বেশি সময় লাগেনি। এরপর ম্যাচের ৬০ মিনিটে সেই চোট নিয়ে মাঠ ছেড়ে যেতে বাধ্য হন সালাহ।

মাঠ ছাড়ার সময় হাততালিতে দর্শকদের অভিবাদনের জবাব দেন সালাহ। সে সময় চোখেমুখ টিকরে ফুটে ওঠা বিষণ্নতা বলে দিচ্ছিল, লিভারপুলের জার্সিতে সালাহ নিজেও বোধহয় আর মাঠে নামার স্বপ্ন দেখছেন না।

ম্যাচ শেষেও জানা গেল একই আশঙ্কার কথা। জানা গেছে, হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন সালাহ। ফলে লিভারপুলের হয়ে আর হয়তো মাঠে নামা হবে না তাঁর।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।