লিভারপুলের হয়ে শেষ ম্যাচটি খেলার পর বিদায়বেলায় সালাহ বলেছেন, সারা জীবনে যা কেঁদেছেন, তার চেয়ে বেশি কাঁদলেন (গতকাল রাতে)।
লিভারপুল থেকে বিদায়ে সালাহ নিজে যেমন কেঁদেছেন, তেমন কাঁদিয়েছেন লিভারপুল ভক্তদের। ‘অল রেড’দের হারানো গৌরব যাঁর পায়ে নতুন করে ফুল হয়ে ফুটেছে, তাঁর জন্য একটি দিন তো কান্না করাই যায়!
দর্শকদের চোখের জলই আসলে সালাহর বিদায়ী অর্ঘ্য।


































































































































































































