লন্ডনের পূর্ব অংশে স্থানীয় সরকার নির্বাচনের ভোট গ্রহণ

লন্ডনের পূর্ব অংশে স্থানীয় সরকার নির্বাচনের ভোট গ্রহণ

লন্ডনের পূর্ব অংশে স্থানীয় সরকার নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে রাত ১০টা পর্যন্ত। এবারের নির্বাচনে ইংল্যান্ডজুড়ে ১৩৬টি স্থানীয় কর্তৃপক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে স্কটল্যান্ডে স্কটিশ পার্লামেন্ট এবং ওয়েলসে ওয়েলস পার্লামেন্ট নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে।

সরেজমিনে নিউহাম, বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম, রেডব্রিজ ও টাওয়ার হ্যামলেটসের ভোটকেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, কেন্দ্রের সামনে বাংলাদেশের মতো কোনো লাইন না থাকলেও ভোটারের উপস্থিতি আছে। দিনের বেলা স্কুল ও অফিস–আদালত খোলা থাকায় ভোটার উপস্থিতি কিছুটা কম। তবে দিনের শেষ দিকে অফিস ছুটির পর ভোটার উপস্থিতি বাড়তে পারে।

আজ স্থানীয় সময় দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত বার্কিং, রেডব্রিজ ও নিউহামের ছয়টি কেন্দ্র ঘুরে দেখা গেছে, বার্কিংয়ের থেমস ভিউ কমিউনিটি সেন্টারে প্রতি মিনিটে দুই থেকে তিনজন ভোটার কেন্দ্রে ঢুকছেন। সেখানে অন্যান্য কেন্দ্রের তুলনায় ভোটার উপস্থিতি বেশি। বার্কিং রিভারগেট সেন্টারে প্রতি পাঁচ থেকে সাত মিনিটে একজন ভোটারকে ভোটকেন্দ্রে ঢুকতে দেখা গেছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।