লন্ডনের নিউহাম কাউন্সিলে লেবার পার্টির মেয়র প্রার্থী বাংলাদেশি ফরহাদ হোসেন

লন্ডনের নিউহাম কাউন্সিলে লেবার পার্টির মেয়র প্রার্থী বাংলাদেশি ফরহাদ হোসেন

যুক্তরাজ্যের আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে পূর্ব লন্ডনের নিউহাম কাউন্সিলে ক্ষমতাসীন দল লেবার পার্টির মনোনয়ন নিয়ে মেয়র পদে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফরহাদ হোসেন।

লন্ডনের এই বরোতে বিশ্বের দুই শতাধিক ভাষাভাষী মানুষের বসবাস। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, নিউহামে প্রায় ৪০ থেকে ৫০ হাজার বাংলাদেশি বংশোদ্ভূত বাসিন্দা রয়েছেন, যা মোট জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ।

প্রবাসী বাংলাদেশি পরিবারে জন্ম নেওয়া ফরহাদ হোসেনের পারিবারিক শিকড় সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজোড় ইউনিয়নে। তাঁর বাবা মোহাম্মদ জয়নাল আবেদীন ও মা নাজমা বেগম ১৯৬৫ সালে যুক্তরাজ্যে অভিবাসী হন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।