লন্ডন ম্যারাথনে কেনিয়ার সেবাস্টিয়ান সাওয়ে ইতিহাস গড়েন। তিনি প্রথম মানুষ হিসেবে ২ ঘণ্টার নিচে ম্যারাথন শেষ করেন। তিনি বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছেন। তিনি লন্ডন ম্যারাথনে মাত্র ১ ঘণ্টা ৫৯ মিনিট ৩০ সেকেন্ড সময় নিয়ে শিরোপা জেতেন।
সাওয়ে ছাড়াও দ্বিতীয় হওয়া ইথিওপিয়ার ইয়োমিফ কেজেলচাও ২ ঘণ্টার নিচে (১:৫৯:৪১) দৌড় শেষ করেছেন। আর ২ ঘণ্টা ০০ মিনিট ২৮ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হওয়া উগান্ডার জ্যাকব কিপলিমোও কিপটুমের আগের বিশ্ব রেকর্ডটি ৭ সেকেন্ডের ব্যবধানে ছাড়িয়ে গেছেন।
টানা দ্বিতীয়বার লন্ডন ম্যারাথন জয়ের পর আবেগপ্লুত সাওয়ে বলেন, ‘আজকের এই অর্জন শুধু আমার একার নয়, এটি আজ লন্ডনে থাকা আমাদের সবার জয়।’


































































































































































































