মা শব্দটি খুব ছোট্ট হলেও এর মধ্যে লুকিয়ে থাকে সন্তানের প্রতি পরম মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা, ত্যাগ ও কষ্ট। মা ডাকের মধ্যে এক অন্য রকম প্রশান্তি অনুভূত হয়, যা ভাষায় প্রকাশ করা যায় না।
মা নিয়ে কিছু কবিতার লাইন বাবার মুখ থেকে কিশোর বয়সে শুনতাম, এখনো তা মনে পড়ে যায়। যেহেতু আমার শ্রদ্ধেয় পিতার মা খুব ছোট্ট বেলায় মারা যান, মায়ের স্নেহ-পরশ, মায়া, মমতা, অকৃত্রিম ভালোবাসা না পাওয়ারই আক্ষেপ থেকে যায়।
প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্ব মা দিবস পালিত হয়। সেহেতু এই বছর ১০ মে ‘বিশ্ব মা’ দিবস।


































































































































































































