মাছ ধরার নৌযানে মিয়ানমারে সিমেন্ট পাচারের অভিযান

মাছ ধরার নৌযানে মিয়ানমারে সিমেন্ট পাচারের অভিযান

কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন উপকূল থেকে ২ হাজার ৪০০ বস্তা সিমেন্টসহ ৩টি নৌযান জব্দ করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। একই অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ৩৩ জনকে। গতকাল শনিবার দিনভর এই অভিযান চলে। আজ রোববার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে অভিযানের বিষয়ে জানায় কোস্টগার্ড।

কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়, জব্দ করা সিমেন্টের বস্তাগুলো মাছ ধরার তিনটি নৌযানে মিয়ানমারে পাচার হচ্ছিল। গোপনে খবর পেয়ে এসব নৌযান জব্দ করা হয়। এ ঘটনায় টেকনাফ থানায় কোস্টগার্ডের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

জব্দ করা সিমেন্ট ও গ্রেপ্তার ব্যক্তিদের আজ দুপুরে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।