মধ্যপ্রাচ্যে দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

মধ্যপ্রাচ্যে দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

ইরাক ও সৌদি আরবে পৃথক দুর্ঘটনায় জামালপুরের দুজন এবং নেত্রকোনার একজন প্রবাসী নিহত হয়েছেন। তাঁদের মৃত্যুর খবরে পরিবারে চলছে মাতম। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তাঁরা।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ঘুঘুমারী এলাকার মনোহার আলী (৩৫) এবং কোয়ালিকান্দি এলাকার মোহাম্মদ বজলু (৪০) ইরাকের কুর্দিস্তানে একটি কনফেকশনারিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। গত রোববার কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাঁদের মৃত্যু হয়।

ইরাকে নিহত দুই প্রবাসীর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। তাঁদের সার্বিক সহযোগিতা করা হবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।