মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচডব্লিউ বুশ মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে। রণতরীটি ইউএস সেন্ট্রাল কমান্ডের দায়িত্বপূর্ণ এলাকায় প্রবেশ করেছে। সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে সেন্ট্রাল কমান্ড একটি ছবি শেয়ার করেছে। এতে দেখা যায় নিমিটজ-শ্রেণির সুপারক্যারিয়ারটিকে ভারত মহাসাগরে চলাচল করছে।
বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী, ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, মার্কিন পঞ্চম নৌবহরের সামুদ্রিক নিরাপত্তায় সহায়তা করার জন্য লোহিত সাগরে তার কার্যক্রম অব্যাহত রেখেছে।
লেবানন ও ইসরাইলের নেতারা শিগগিরই হোয়াইট হাউসে আসবেন: ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী কয়েক সপ্তাহের মধ্যে হোয়াইট হাউসে সফর করবেন।


































































































































































































