মহাকাশ থেকে দেখুন আপনার নামের প্রথম অক্ষর

মহাকাশ থেকে দেখুন আপনার নামের প্রথম অক্ষর

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা সাধারণ মানুষের জন্য একটি বিশেষ টুল তৈরি করেছে। এই টুলের মাধ্যমে যে কেউ মহাকাশ থেকে তোলা পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক স্থানের ছবিতে নিজের নামের প্রথম অক্ষর দেখতে পারবেন।

ল্যান্ডস্যাট প্রকল্পের সায়েন্স সাপোর্ট টিমের সদস্যরা এই টুল তৈরি করেছেন। এটি মূলত ল্যান্ডস্যাট স্যাটেলাইটের গত ৫০ বছরের বেশি সময়ের সংগৃহীত তথ্যের একটি বিশাল ভান্ডার।

নাসা এই ইন্টারঅ্যাকটিভ পোর্টালে গিয়ে ব্যবহারকারীরা তাঁদের নাম টাইপ করলেই ল্যান্ডস্যাট ইমেজ গ্যালারি থেকে স্বয়ংক্রিয়ভাবে অক্ষরগুলো যুক্ত হয়ে একটি গ্রাফিক তৈরি করে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।