ম্যান সিটি ছাড়ছেন স্টোনস, এক দশকের সাফল্যের সিংহভাগ কৃতিত্ব স্টোনসের

ম্যান সিটি ছাড়ছেন স্টোনস, এক দশকের সাফল্যের সিংহভাগ কৃতিত্ব স্টোনসের

আকাশী-নীল জার্সিতে ১০ বছরের এক দীর্ঘ পথচলা। সাফল্যের সিঁড়ি ভাঙতে ভাঙতে যিনি হয়ে উঠেছিলেন পেপ গার্দিওলার দাবার বোর্ডের সবচেয়ে বিশ্বস্ত ঘুঁটি। সেই জন স্টোনস এবার নোঙর তুলছেন। আজ এক আবেগঘন বার্তায় ৩১ বছর বয়সী ইংলিশ এই ডিফেন্ডার জানিয়ে দিলেন, এই মৌসুম শেষেই তিনি চলে যাচ্ছেন ইতিহাদ স্টেডিয়ামের মায়া কাটিয়ে।

১০ বছর আগে এভারটন থেকে যখন ৪ কোটি ৭৫ লাখ পাউন্ডে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন, তখন তিনি কৈশোর পেরোনো এক সদ্য তরুণ। আজ যখন বিদায়ের সানাই বাজছে, তখন পরিণত এক মানুষ। এই এক দশকে সিটির জার্সিতে ২৯৩টি ম্যাচ খেলেছেন, গোল করেছেন ১৯টি।

গার্দিওলার জমানায় রক্ষণভাগ থেকে যেভাবে ম্যাচের পর ম্যাচ খেলা তৈরির মুন্সিয়ানা দেখিয়ে গেছেন, তাতে ইংলিশ ফুটবলের ব্যাকরণটাই বদলে গেছে অনেকখানি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।