ম্যানচেস্টার সিটির কোচ গার্দিওলা চলে যাচ্ছেন

ম্যানচেস্টার সিটির কোচ গার্দিওলা চলে যাচ্ছেন

ম্যানচেস্টার সিটির ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল অধ্যায়টির লেখক পেপ গার্দিওলা বিদায় নিচ্ছেন। ডাগআউটে সেই চিরচেনা অস্থির পায়চারি, কখনো টাক মাথায় হাত দিয়ে আফসোস, কখনো লাফিয়ে উচ্ছ্বাস প্রকাশের সেই অতিপরিচিত দৃশ্য আর দেখা যাবে না ইতিহাদ স্টেডিয়ামে। ম্যানচেস্টার সিটির ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল অধ্যায়টির লেখক পেপ গার্দিওলা বিদায় নিচ্ছেন। ডাগআউটে সেই চিরচেনা অস্থির পায়চারি, কখনো টাক মাথায় হাত দিয়ে আফসোস, কখনো লাফিয়ে উচ্ছ্বাস প্রকাশের সেই অতিপরিচিত দৃশ্য আর দেখা যাবে না ইতিহাদ স্টেডিয়ামে। গার্দিওলা ম্যানচেস্টার সিটির কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন এই স্প্যানিশ মাস্টারমাইন্ড। তারমানে, আগামী রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচটিই হতে যাচ্ছে সিটির ডাগআউটে গার্দিওলার শেষ ম্যাচ।

গত এক দশক ইংলিশ ফুটবলে একচ্ছত্র আধিপত্য করেছে ম্যানচেস্টার সিটি। ২০১৬ সালে যখন গার্দিওলা ম্যানচেস্টারে পা রেখেছিলেন, তখন অনেকেই সন্দিহান ছিলেন—স্পেন আর জার্মানিতে যে ফুটবল দর্শনে তিনি সফল হয়েছেন, সেটা কি ইংলিশ ফুটবলের গতি আর পেশিশক্তির সঙ্গে মানিয়ে নিতে পারবে? পেপ শুধু মানিয়েই নেননি, ইংলিশ ফুটবলকে নতুন করে সংজ্ঞায়িত করেছেন।

ইতিহাদে কাটানো তাঁর এই সোনালী সময়ে সিটির ট্রফি ক্যাবিনেটে যোগ হয়েছে ২০টি মহামূল্যবান শিরোপা। যার মধ্যে রয়েছে টানা চারটিসহ মোট ছয়টি প্রিমিয়ার লিগ এবং ক্লাবটির ইতিহাসের প্রথম চ্যাম্পিয়নস লিগ ট্রফি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।