ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা চলে যাচ্ছেন

ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা চলে যাচ্ছেন

গুঞ্জনই সত্যি হলো। ম্যানচেস্টার সিটির কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন পেপ গার্দিওলা। ক্লাবের পক্ষ থেকে আজ এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করা হয়েছে।

আগামী রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে চলতি মৌসুমে সিটি প্রিমিয়ার লিগে তাদের শেষ ম্যাচ খেলবে, সেটিই হতে যাচ্ছে সিটির কোচ হিসেবে গার্দিওলার শেষ ম্যাচ।

কোচের পদ ছাড়লেও সিটি ফুটবল গ্রুপের (সিএফজি) সঙ্গেই যুক্ত থাকছেন গার্দিওলা। তিনি বৈশ্বিক দূত (গ্লোবাল অ্যাম্বাসেডর) হিসেবে নতুন ভূমিকা পালন করবেন এবং এই গ্রুপের অধীনে থাকা ক্লাবগুলোকে কারিগরি ও কৌশলগত পরামর্শ দেবেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।