মানুষের মস্তিষ্কে অসাধারণ সংযোগের কারণে শব্দ শুনলে রং দেখা যায়

মানুষের মস্তিষ্কে অসাধারণ সংযোগের কারণে শব্দ শুনলে রং দেখা যায়

আপনি কি কখনো কোনো শব্দ শুনে চোখের সামনে রঙের ঝিলিক দেখা বা অন্যের কথা শুনে মুখে বিশেষ কোনো খাবারের স্বাদ অনুভব করেছেন? যদি এমনটা হয়, তবে আপনি সম্ভবত বিশ্বের সেই ১ শতাংশ থেকে ৪ শতাংশ মানুষের একজন। এই বৈশিষ্ট্য থাকা মানুষদের সায়নেস্থেশিয়া নামক একটি অসাধারণ বৈশিষ্ট্য রয়েছে বলে মনে করেন বিজ্ঞানীরা। সায়নেস্থেশিয়া হলো একটি স্নায়বিক প্রক্রিয়া, যেখানে একটি ইন্দ্রিয় যেমন শ্রবণ সক্রিয় হলে তার সঙ্গে সম্পর্কহীন অন্য একটি ইন্দ্রিয় যেমন দৃষ্টি স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে ওঠে। সায়নেস্থেশিয়া আক্রান্ত ব্যক্তিদের বলা হয় সায়নেস্থেট। গবেষণায় দেখা গেছে, এটি নারীদের মধ্যে বেশি দেখা যায়, যদিও এর পেছনে জেনেটিকস বা বংশগতির ভূমিকা থাকতে পারে।

সায়নেস্থেশিয়ার বিভিন্ন ধরন রয়েছে। এ ধরনের মানুষ শব্দ শুনলে রং দেখেন। আবার নির্দিষ্ট বর্ণ বা সংখ্যা দেখলে বা চিন্তা করলে বিশেষ রঙের অনুভূতি পান তাঁরা। কেউ ইংরেজি এ অক্ষরটিকে সব সময় লাল হিসেবে দেখতে পারেন। অন্য কাউকে স্পর্শ করতে দেখলে নিজের শরীরে সেই একই অনুভূতি পান তাঁরা।

সায়নেস্থেশিয়া কোনো রোগ বা ব্যাধি নয়। এটি দৈনন্দিন জীবনে কোনো বাধা সৃষ্টি করে না। অনেক মানুষ অনেক সময় বুঝতে পারেন না তাঁদের এমন বৈশিষ্ট্য রয়েছে। বিজ্ঞানীরা সায়নেস্থেশিয়ার কারণ হিসেবে প্রধানত দুটি তত্ত্ব জানিয়েছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।