ম্যারাডোনার জুতা কেনার গল্প এবং এক মার্কিন ক্যাশিয়ার

ম্যারাডোনার জুতা কেনার গল্প এবং এক মার্কিন ক্যাশিয়ার

ঘটনাটা ঘটেছিল ১৯৯৪ বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে। বোস্টনের ফ্যানুইল হল মার্কেটের ফুড কোর্টে তখন পিৎজা খাচ্ছিলেন ডিয়েগো ম্যারাডোনা। সঙ্গে স্ত্রী ক্লদিয়া, কন্যারা ও বন্ধু সাংবাদিক আদ্রিয়ান পায়েঞ্জা। পায়েঞ্জার এক সাবেক ছাত্র গেরি গারবুলস্কিও যোগ দিয়েছিলেন সেই মধ্যাহ্নভোজে।

খাওয়া শেষে ডিয়েগোর হঠাৎ খেয়াল চাপল, নিজের জন্যই কয়েক জোড়া জুতা কেনা দরকার। ব্যস, গেরিকে সঙ্গী করে ম্যারাডোনা ঢুকলেন কাছের এক ‘ফুট লকার’ শোরুমে।

দোকানের চারপাশ তখন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে নানা তারকার পোস্টারে সেজে উঠেছে। তবে অদ্ভুত ব্যাপার, সেসব পোস্টারের ভিড়ে আর্জেন্টিনার বিখ্যাত ১০ নম্বর জার্সির কোনো ছবিই ছিল না!

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।