মার্কিন অভিযান 'প্রজেক্ট ফ্রিডম' আবার শুরুর প্রস্তুতি

মার্কিন অভিযান 'প্রজেক্ট ফ্রিডম' আবার শুরুর প্রস্তুতি

হরমুজ প্রণালি সচল করতে এর আগে শুরু করা মার্কিন সামরিক অভিযানে নিজেদের আকাশসীমা ও ঘাঁটি ব্যবহারের ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার করেছে সৌদি আরব ও কুয়েত। ফলে আবারও দেশ দুটিতে থাকা ঘাঁটি ও আকাশসীমা ব্যবহার করতে পারবে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম 'ওয়াল স্ট্রিট জার্নাল' গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে চেষ্টা চালাচ্ছেন, এই সিদ্ধান্তের ফলে তার একটি বড় বাধা দূর হলো।

আবারও শুরু হচ্ছে মার্কিন অভিযান 'প্রজেক্ট ফ্রিডম' যুক্তরাষ্ট্র ও সৌদি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলো মার্কিন নৌ ও বিমানবাহিনীর সহায়তায় পাহারা দিয়ে নিয়ে যাওয়ার কার্যক্রম 'প্রজেক্ট ফ্রিডম' আবার শুরু করার প্রস্তুতি নিচ্ছে।

মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের পরিকল্পনাকারীরা এখন এটি আবার শুরুর সময়সীমা নির্ধারণ করছেন। কিছু মার্কিন কর্মকর্তার মতে, এ সপ্তাহেই অভিযানটি আবার শুরু হতে পারে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।