মার্কিন-বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশালমিছিল

মার্কিন-বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশালমিছিল

যুক্তরাষ্ট্রের সঙ্গে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের করা বাণিজ্যচুক্তিকে ‘দেশবিরোধী’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশালমিছিল করেছে গণতান্ত্রিক ছাত্রজোট। বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে গতকাল শুক্রবার রাতে মিছিলটি শুরু হয়। পরে ভিসি চত্বর, হলপাড়া হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিল শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা ‘বাণিজ্যচুক্তি বাতিল করো’, ‘দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো’, ‘লড়াই হবে একসাথে মার্কিনিদের বিরুদ্ধে’–সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে গণতান্ত্রিক ছাত্রজোটের সমন্বয়ক ও বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেলের সভাপতিত্বে বিভিন্ন ছাত্র ও প্রগতিশীল সংগঠনের নেতারা বক্তব্য দেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।