প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৭: ৩৮ ইরানবিরোধী সামরিক অভিযানে সহযোগিতা না করায় স্পেনকে ন্যাটো থেকে স্থগিত করার সম্ভাব্য মার্কিন হুমকির মুখে পালটা প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। শুক্রবার সাইপ্রাসের রাজধানী নিকোসিয়ায় অনুষ্ঠিত এক ইউরোপীয় ইউনিয়ন শীর্ষ সম্মেলনে তিনি স্পেনকে ন্যাটোর একটি ‘নির্ভরযোগ্য সদস্য’ হিসেবে উল্লেখ করে বলেন, পেন্টাগনের একটি অভ্যন্তরীণ ই-মেইল ঘিরে সৃষ্ট গুঞ্জন নিয়ে তিনি মোটেও উদ্বিগ্ন নন।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ওই ই-মেইলে ইরানবিরোধী অভিযানে সহযোগিতা না করা ন্যাটো মিত্রদের বিরুদ্ধে সম্ভাব্য শাস্তিমূলক ব্যবস্থা বিবেচনার কথা বলা হয়েছে।
এর মধ্যে স্পেনকে জোট থেকে স্থগিত করার বিষয়টিও আলোচনায় রয়েছে। এ প্রসঙ্গে সানচেজ বলেন, “স্পেন ন্যাটোর একটি নির্ভরযোগ্য সদস্য এবং আমরা আমাদের সব দায়িত্ব যথাযথভাবে পালন করছি।”


































































































































































































