মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মধ্যপ্রাচ্য ছেড়ে গেছে

মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মধ্যপ্রাচ্য ছেড়ে গেছে

ইরানের বিরুদ্ধে অভিযানে অংশ নেওয়ার পর মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মধ্যপ্রাচ্য ছেড়ে গেছে। এর ফলে ওই অঞ্চলে বর্তমানে যুক্তরাষ্ট্রের বিশাল আকারের আর দুটি যুদ্ধজাহাজ অবস্থান করছে। গতকাল শুক্রবার মার্কিন এক কর্মকর্তা এমন তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তার মতে, ফোর্ড বর্তমানে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ডের আওতাভুক্ত এলাকায় রয়েছে। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে বর্তমানে মার্কিন নৌবাহিনীর ২০টি জাহাজ মোতায়েন রয়েছে। এর মধ্যে ইউএসএস আব্রাহাম লিংকন এবং ইউএসএস জর্জ এইচডব্লিউ বুশ নামক দুটি বিমানবাহী রণতরিও অন্তর্ভুক্ত।

ফোর্ড ১০ মাসের বেশি সময় ধরে সমুদ্রে মোতায়েন রয়েছে। এই দীর্ঘ সময়ে জাহাজটি ক্যারিবীয় সাগরেও মার্কিন অভিযানে অংশ নিয়েছিল। সেখানে মার্কিন বাহিনী কথিত মাদক পাচারকারী নৌকাগুলোতে হামলা চালিয়েছে, নিষেধাজ্ঞা অমান্যকারী ট্যাংকার আটক করেছে।

ক্যারিবীয় অঞ্চলে সবচেয়ে বড় যে অভিযান চালিয়েছে, সেটি হচ্ছে ভেনেজুয়েলার নেতা নিকোলা মাদুরোকে কারাকাসের সুরক্ষিত বাসা থেকে তুলে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।