মার্কিন সেনার বিরুদ্ধে অভিযোগ, মাদুরোর বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা ও বাস্তবায়নে জড়িত ছিলেন

মার্কিন সেনার বিরুদ্ধে অভিযোগ, মাদুরোর বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা ও বাস্তবায়নে জড়িত ছিলেন

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এক সদস্য ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর বিরুদ্ধে পরিচালিত মার্কিন অভিযান নিয়ে অনলাইনে বাজি ধরেছিলেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার মার্কিন বিচার বিভাগ বলেছে, বাজি জিততে ওই সেনাসদস্য অভ্যন্তরীণ গোপনীয় তথ্য ব্যবহার করেছিলেন। তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হয়েছে।

যুক্তরাষ্ট্রের এ সেনাসদস্যের নাম গ্যানন কেন ভ্যান ডাইক। তাঁর বয়স ৩৮ বছর। তিনি নর্থ ক্যারোলাইনার ফায়েটভিলে এলাকার বাসিন্দা। বিচার বিভাগের কর্মকর্তারা বলছেন, ডাইক অনলাইনে বাজি ধরার প্ল্যাটফর্ম পলিমার্কেটে বাজি ধরে চার লাখ ডলারের বেশি আয় করেছেন।

বাজিগুলো ছিল যুক্তরাষ্ট্রের বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে পৌঁছাবে কি না এবং মাদুরোকে ক্ষমতাচ্যুত করা হবে কি না, এ–সংক্রান্ত।অভিযোগে বলা হয়েছে, মাদুরোর বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা ও বাস্তবায়নের কাজে এ সেনাসদস্য নিজেই যুক্ত ছিলেন। অভ্যন্তরীণ গোপনীয় তথ্য ব্যবহার করে তিনি এসব বাজি ধরেছিলেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।