মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কিউবার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে হলে কংগ্রেসের অনুমোদন বাধ্যতামূলক করার একটি প্রস্তাব আটকে দিয়েছে। মঙ্গলবার রিপাবলিকান-নেতৃত্বাধীন সিনেটে ৫১-৪৭ ভোটে একটি প্রক্রিয়াগত সিদ্ধান্তের মাধ্যমে ডেমোক্র্যাটদের আনা যুদ্ধক্ষমতা সংক্রান্ত প্রস্তাবটি এগোতে দেওয়া হয়নি। প্রায় পুরো ভোটই দলীয় ভিত্তিতে বিভক্ত ছিল।
ডেমোক্র্যাটরা বলছেন, প্রেসিডেন্টের একক সিদ্ধান্তে সামরিক অভিযান ঠেকাতে কংগ্রেসের ভূমিকা নিশ্চিত করা জরুরি। প্রস্তাবের প্রধান সমর্থক সিনেটর টিম কেইন অভিযোগ করেন, কিউবায় জ্বালানি সরবরাহে বাধা দেওয়ার মতো পদক্ষেপ ইতিমধ্যেই “শত্রুতামূলক কার্যকলাপ” হিসেবে গণ্য হতে পারে।
খবর আল জাজিরার। তিনি বলেন, “আমাদের যা করা হচ্ছে তা যদি অন্য কেউ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে করত, আমরা এটিকে অবশ্যই যুদ্ধের কাজ হিসেবে দেখতাম।”


































































































































































































