মার্কিন যুদ্ধজাহাজের বিদ্যুৎ ও চলার যন্ত্র অচল হয়ে পড়েছিল

মার্কিন যুদ্ধজাহাজের বিদ্যুৎ ও চলার যন্ত্র অচল হয়ে পড়েছিল

মার্কিন এক প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, গত মঙ্গলবার ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ বেশ কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ–বিচ্ছিন্ন ও চলার কার্যক্ষমতা বন্ধ হয়ে গিয়েছিল। নৌবাহিনীর এক বিবৃতিতে এই ঘটনাকে তাদের বৈদ্যুতিক ব্যবস্থার ‘কারিগরি বিপর্যয়’ বলে উল্লেখ করা হয়েছে।

এক নৌ-বিশ্লেষক সিএনএনকে বলেছেন, এমন পরিস্থিতির অর্থ হলো গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস হিগিন্স’ এবং এর প্রায় ৩০০ ক্রু সাগরের মাঝখানে সম্পূর্ণ ‘অসহায়’ হয়ে পড়েছিলেন।

নৌবাহিনী জানিয়েছে, জাহাজে থাকা কারও কোনো ক্ষতি হয়নি বা চোট লাগেনি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।