মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ বলেছেন, সন্দেহভাজন হামলাকারীকে নিয়ে তদন্ত চলছে। তবে প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য–উপাত্ত ইঙ্গিত দিচ্ছে যে তিনি মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের নিশানা করতে চেয়েছিলেন। সম্ভবত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ওই তালিকায় ছিলেন।
মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে টড ব্ল্যাঞ্চ বলেন, বন্দুকধারী হোটেলে অস্ত্রটি অ্যাসেম্বল (জোড়া লাগানো) করেছিলেন বলে যে খবর বেরিয়েছে, সেটা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আগামী সোমবার তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হবে বলে জানিয়েছেন টড ব্ল্যাঞ্চ।


































































































































































































