ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুক্রবার বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক যুদ্ধ ও আধিপত্যবাদবিরোধী কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। কনসার্টে পরিবেশনায় অংশ নেন স্বনামধন্য সংগীতশিল্পী, সাংস্কৃতিক সংগঠন ও ব্যান্ড দল। অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে ছিলেন অরূপ রাহী, আহমেদ হাসান সানী, ইলা লালালালা, ওয়ারদা আশরাফ, কফিল আহমেদ ও কুয়াশা মূর্খ।
আয়োজকদের পক্ষ থেকে দেশবিরোধী মার্কিন বাণিজ্যচুক্তি বাতিল এবং দেশে দেশে যুদ্ধ, গণহত্যা ও আগ্রাসন রুখে দেওয়ার জন্য সবাইকে সংগঠিত হওয়ার আহ্বান জানানো হয়।
আয়োজকদের পক্ষ থেকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ বলেন, ‘নির্বাচনের মাত্র তিন দিন আগে করা মার্কিন বাণিজ্যচুক্তির মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মধ্যে ফেলা হয়েছে।’


































































































































































































