মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ

মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ

ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের তিন সদস্যের একটি প্রতিনিধি দল রোববার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বৈত ডিগ্রি প্রোগ্রাম, যৌথ গবেষণা কার্যক্রম এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচি সহজতর করতে একটি নীতিমালা চূড়ান্তকরণসহ উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ বিষয়ে আলোচনা হয়।

আমেরিকায় অনুষ্ঠিতব্য অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল এডুকেটরস কনভেনশনে ইউজিসি প্রতিনিধি দলের অংশগ্রহণ, বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সনদ অনলাইনে যাচাই এবং যৌথ অর্থায়নে ফুলব্রাইট প্রোগ্রামের আওতায় অধিকসংখ্যক বাংলাদেশি শিক্ষার্থীর অংশগ্রহণের সুযোগ সৃষ্টির বিষয়েও সভায় আলোচনা করা হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।