পরিকল্পনা অনুযায়ী অনেক দিন কাজ করে সচ্ছলভাবে অবসরে যাওয়ার স্বপ্ন দেখেন প্রায় সব চাকরিজীবী। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী, ২০২৫ সালে প্রায় ৪৬ শতাংশ মানুষ তাঁদের ভাবনার অনেক আগেই কাজ ছাড়তে বাধ্য হয়েছেন।
ইচ্ছার বিরুদ্ধে আগেই বিদায়অবসরে যাওয়ার বয়স নিয়ে অনেকেরই একটি সুনির্দিষ্ট পরিকল্পনা থাকে। তবে মার্কিন গবেষণা সংস্থা এমপ্লয়ি বেনিফিট রিসার্চ ইনস্টিটিউটের (ইবিআরআই) জরিপ বলছে, প্রায় অর্ধেক মানুষের ক্ষেত্রেই সেই অঙ্ক মিলছে না।
বাংলাদেশেও বয়স্ক কর্মী ছাঁটাইয়ের প্রবণতা দৃশ্যমান বাংলাদেশের শ্রমবাজারেও বর্তমানে এই আগাম অবসরের চিত্রটি বেশ স্পষ্ট হয়ে উঠছে।


































































































































































































