প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১১: ২৫ মার্কিন বিচার বিভাগ এক সদস্যের বিরুদ্ধে মামলা করেছে যিনি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের বিষয়ে বাজি ধরে অর্থ হাতিয়ে নিয়েছেন। তারা বলেছেন, তিনি মার্কিন বাহিনী ভেনিজুয়েলায় ‘আক্রমণ’ করবে কিনা এবং মাদুরো কখন ক্ষমতাচ্যুত হবেন, এমন বিভিন্ন বিষয়ে বাজি ধরার জন্য ১৩ বার ‘পলিমার্কেট’ নামক প্রেডিকশন মার্কেট প্ল্যাটফর্ম ব্যবহার করেছেন ভ্যান ডাইক।
তিনি উত্তর ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগের একজন সক্রিয় সেনা সদস্য। তিনি ‘অপারেশন অ্যাবসলিউট রিজলভ’ নামক গোপন অভিযানে যুক্ত থেকে মাদুরোকে আটকের সময় ও পদ্ধতি সম্পর্কে আগে থেকেই জানতেন।
ভ্যান ডাইকের বিরুদ্ধে পণ্য বিনিময় আইন লঙ্ঘনের তিনটি অভিযোগ, ওয়্যার ফ্রডের একটি অভিযোগ এবং একটি বেআইনি আর্থিক লেনদেন পরিচালনার অভিযোগ আনা হয়েছে।


































































































































































































