মৌমাছির গোপন ক্ষমতা উন্মোচিত, ভাইরাস শনাক্ত করতে পারে কিন্তু সংক্রামিত খাবার এড়িয়ে চলতে না

মৌমাছির গোপন ক্ষমতা উন্মোচিত, ভাইরাস শনাক্ত করতে পারে কিন্তু সংক্রামিত খাবার এড়িয়ে চলতে না

পরিবেশে ক্ষতিকর রোগজীবাণু বা ভাইরাস শনাক্ত করতে পারা যেকোনো প্রাণীর টিকে থাকার জন্য একটি বিশাল আশীর্বাদ। এটি প্রাণীকে অসুস্থতা বা মৃত্যু থেকে রক্ষা করে। মৌমাছি বা পিঁপড়ার মতো পতঙ্গদের ক্ষেত্রে এই ক্ষমতা আরও বেশি গুরুত্বপূর্ণ। কারণ, তারা দলবদ্ধভাবে বসবাস করে। একটি সদস্য আক্রান্ত হওয়া মানে পুরো কলোনিতে মড়ক ছড়িয়ে পড়া। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, মধু সংগ্রহকারী মৌমাছি গন্ধ বা স্বাদের সূক্ষ্ম পরিবর্তনের মতো পরোক্ষ সংকেতের মাধ্যমে তাদের চারপাশের দূষণ বুঝতে পারে।

সম্প্রতি বায়োলজি লেটারস সাময়িকীতে প্রকাশিত এক গবেষণাপত্রে বলা হয়েছে, মৌমাছি কেবল খাবার থেকে ভাইরাস শনাক্তই করতে পারে না, ক্ষেত্রবিশেষে তারা ভাইরাসযুক্ত খাবার বেশি পছন্দ করে!মৌমাছি সরাসরি শরীরের বাইরে ভাইরাসের উপস্থিতি টের পায় কি না তার রহস্য উন্মোচনে দীর্ঘদিন ধরেই কাজ করেছেন যুক্তরাষ্ট্রের ইউএসডিএ–এআরএসের হানি বি ব্রিডিং জেনেটিকস অ্যান্ড ফিজিওলজি ল্যাবরেটরির গবেষক লিজ ওয়ালশ ও মাইক সিমোন–ফিনস্ট্রোম।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।