মেসির চোট নিয়ে ইন্টার মায়ামির বিশ্বব্যাপী বিবৃতি

মেসির চোট নিয়ে ইন্টার মায়ামির বিশ্বব্যাপী বিবৃতি

সোমবার মেজর লিগ সকারে ফিলাডেলফিয়ার বিপক্ষে ইন্টার মায়ামির ৬–৪ গোলে জয়ের ম্যাচে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন লিওনেল মেসি। ম্যাচের ৭৩ মিনিটে মেসির এভাবে মাঠ ছেড়ে যাওয়া ভয় ধরিয়ে দেয় আর্জেন্টাইন সমর্থকদের মনে।

তবে আতঙ্কিত ভক্ত–সমর্থকদের স্বস্তির খবর দিয়েছে মেসির ক্লাব ইন্টার মায়ামি। ক্লাবটি সোমবার মেডিক্যাল পরীক্ষা শেষে জানায়, বাম হ্যামস্ট্রিংয়ের পেশিতে অতিরিক্ত চাপ ও ক্লান্তির কারণেই এই সমস্যা হয়েছে।

মেসি মাঠ ছাড়ার সময় ম্যাচটি ৪-৪ সমতায় ছিল। তবে তার বিদায়ের পর মায়ামি আরও দুই গোল করে ম্যাচটি জিতে নেয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।