মেসির চোটের আশঙ্কায় ভয় ধরিয়ে দিলেন মেসি

মেসির চোটের আশঙ্কায় ভয় ধরিয়ে দিলেন মেসি

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে গতকাল রাতে নিজের শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন মেসি। ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে এই ম্যাচে ইন্টার মায়ামি জিতেছে ৬–৪ গোলে। মেসি দুটি গোল করালেও সেটা ফিকে হয়ে গেছে তাঁর চোট পাওয়ার শঙ্কায়।

চোটের আশংকা নিয়ে ম্যাচে ৭৩ মিনিটে মাঠ ছাড়েন আর্জেন্টিনা অধিনায়ক। বাঁ উরুর পেছনের অংশে হাত দিয়ে অস্বস্তি প্রকাশ করতে দেখা যায় তাঁকে। মাঠ থেকে বেরিয়ে বেঞ্চে না বসে সরাসরি ড্রেসিংরুমে চলে যান ইন্টার মায়ামি তারকা।

মায়ামির এনইউ স্টেডিয়ামে ৭০ মিনিটের দিকে ফ্রি কিক নেওয়ার পর মেসিকে বাঁ উরুর ওপরের অংশে হাত দিতে দেখা যায়। এরপর তিনি নিজেই বদলির আবেদন করেন। তাঁর বদলে মাঠে নামেন মাতেও সিলভেত্তি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।