লিওনেল মেসির কলকাতা সফর আবার আলোচনায়। এবার অবশ্য ভিন্নভাবে। আর্জেন্টাইন মহাতারকার ভারত সফর স্মরণীয় করে রাখতে গত বছর কলকাতায় তাঁর একটি বিশালকায় ভাস্কর্য স্থাপন করা হয়েছিল। সেটি এবার সরিয়ে ফেলা হচ্ছে।
পর্যবেক্ষণে দেখা গেছে, কলকাতার লেকটাউনের একটি ব্যস্ত সড়কের পাশে অবস্থিত মেসির ভাস্কর্যটি তীব্র বাতাসের সময় বিপজ্জনকভাবে দুলতে থাকে। যেকোনো সময় ভেঙে পড়ার শঙ্কায় তা সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভাস্কর্যটি ঠিক কবে নাগাদ পুরোপুরি নামিয়ে আনা সম্ভব হবে, তা এখনো নিশ্চিত নয়।


































































































































































































