মেট গালা এমন একটি আয়োজন, যার জন্য সারা বিশ্বের তারকারা অধীর অপেক্ষায় থাকেন। এ বছরও তার ব্যতিক্রম ছিল না। প্রতিবছরের মতো এ বছরের মে মাসের প্রথম সোমবার মেট গালার জমকালো আসর বসেছিল।
এ বছর ভারত থেকে মেট গালায় অংশ নিয়েছেন চিত্রনির্মাতা করণ জোহর, ইশা আম্বানি, উদ্যোক্তা অনন্যা বিড়লা, জয়পুরের রাজপরিবারের গৌরবী কুমারী ও সাওয়াই পদ্মনাভ সিংহ, সমাজসেবী সুধা রেড্ডি, ডিজাইনার মনীশ মালহোত্রা, সমাজসেবী ও ব্যবসায়ী নাতাশা পুনাওয়ালা।
টিকিটের মূল্যবৃদ্ধি এবার মেট গালা ২০২৬-এর থিম ছিল ‘কস্টিউম আর্ট’। পাশাপাশি রেড কার্পেটের ড্রেস কোড ছিল ‘ফ্যাশন অব আর্ট’। ১০ মে শুরু হতে যাওয়া বসন্ত প্রদর্শনীকে ঘিরেই এই থিম নির্ধারণ করা হয়েছিল।


































































































































































































