মেটার বিরুদ্ধে মামলা করা হয়েছে প্রতারণামূলক বিজ্ঞাপন থেকে আয়ের অভিযোগে

মেটার বিরুদ্ধে মামলা করা হয়েছে প্রতারণামূলক বিজ্ঞাপন থেকে আয়ের অভিযোগে

প্রতারণামূলক বিজ্ঞাপন দমনে সক্রিয় থাকার দাবি করলেও বাস্তবে এসব বিজ্ঞাপন থেকেই বড় অঙ্কের অর্থ আয় করার অভিযোগে মেটার বিরুদ্ধে মামলা করা হয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। আইনি প্রতিষ্ঠান ‘টাইকো অ্যান্ড জাভারেই এলএলপি’ এবং ‘টেক জাস্টিস ল’র করা মামলার অভিযোগে বলা হয়েছে, ফেসবুক ব্যবহারকারীদের প্রতারণামূলক বিজ্ঞাপন সম্পর্কে বিভ্রান্ত করে মেটা দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণে অর্থ আয় করে আসছে।

মামলার নথিতে বলা হয়েছে, ২০২৪ সালে মেটার মোট আয়ের প্রায় ১০ শতাংশ (প্রায় ১৬ বিলিয়ন ডলার) প্রতারণামূলক বা নিষিদ্ধ পণ্যের বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে এসেছে। ব্যবহারকারীরা প্রতিদিন প্রায় ১৫ বিলিয়ন ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ প্রতারণামূলক বিজ্ঞাপনের মুখোমুখি হচ্ছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।