মেটার বিরুদ্ধে মেধাস্বত্ব ভঙ্গের অভিযোগে প্রকাশকদের মামলা

মেটার বিরুদ্ধে মেধাস্বত্ব ভঙ্গের অভিযোগে প্রকাশকদের মামলা

মেটার বিরুদ্ধে মেধাস্বত্ব ভঙ্গের অভিযোগে প্রকাশকদের মামলা করা হয়েছে। মেটা অনুমতি ছাড়াই বিপুলসংখ্যক বই ও প্রবন্ধ সংগ্রহ করে সেগুলো নিজেদের এআই মডেল 'লামা'র প্রশিক্ষণে ব্যবহার করেছে। এর ফলে বই ও প্রবন্ধগুলোর মেধাস্বত্ব ভঙ্গ হয়েছে।

মামলার পর এক বিবৃতিতে মেধাস্বত্ব ভঙ্গের অভিযোগ অস্বীকার করেছে মেটা। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য উদ্ভাবন, উৎপাদনশীলতা ও সৃজনশীলতার নতুন সম্ভাবনা তৈরি করছে এআই।

মেটা এ মামলার বিরুদ্ধে জোরালো আইনি লড়াই চালিয়ে যাবে। প্রকাশকদের তথ্য অনুযায়ী, মেটা বৈজ্ঞানিক প্রবন্ধ এবং এন কে জেমিসিনের 'দ্য ফিফথ সিজন' ও পিটার ব্রাউনের 'দ্য ওয়াইল্ড রোবট'-এর মতো উপন্যাসের তথ্য এআই প্রশিক্ষণে ব্যবহার করেছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।