মেক্সিকোতে শিক্ষকদের বেতন বাড়ানোর দাবি, বিশ্বকাপের সময় আন্দোলনের হুমকি

মেক্সিকোতে শিক্ষকদের বেতন বাড়ানোর দাবি, বিশ্বকাপের সময় আন্দোলনের হুমকি

মেক্সিকোর সরকারি স্কুলের শিক্ষকেরা বেতন বাড়ানোর দাবিতে গতকাল শুক্রবার ব্যাপক বিক্ষোভ সমাবেশ করেছেন। দাবি মেনে নেওয়া না হলে আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের শুরুতেই গণ-আন্দোলনের মাধ্যমে দেশ অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন তাঁরা।

শিক্ষক দিবস উপলক্ষে দেশটির জাতীয় শিক্ষক ইউনিয়ন ‘ন্যাশনাল এডুকেশন ওয়ার্কার্স’-এর প্রায় ৩ হাজার সদস্য রাজধানী মেক্সিকো সিটিতে এই বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলটি শিক্ষা মন্ত্রণালয়ের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাঁদের আটকে দেয়।

আন্দোলনকারীদের একজনের হাতের ব্যানারে লেখা ছিল, ‘শিক্ষা এখন আর অগ্রাধিকার নয়, বরং বিশ্বকাপে মিলিয়ন ডলারের ব্যবসাই এখন মুখ্য।’ মিছিলে এক বিক্ষোভকারীকে ফুটবল নিয়ে ড্রিবলিং করে অভিনব উপায়ে প্রতিবাদ জানাতে দেখা যায়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।