মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে

মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদী থেকে পিতা-পুত্রসহ ৭ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি। বৃহস্পতিবার সকালে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীতে মাছ ধরার সময় অস্ত্রের মুখে তাদের ধরে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন স্থানীয় জেলেরা।

ঘটনাটি নিশ্চিত করেছেন শাহপরীর দ্বীপের জেলে নুরুল আলম বহদ্দার। আটক জেলেরা হলেন— শাহপরীর দ্বীপের ডেইল পাড়ার বাসিন্দা আলী আহমেদ ও তার দুই ছেলে নুরুল আবছার ও আব্দুর রহিম; এছাড়া সাবরাং ইউনিয়নের আব্দুর রহমান, সাব্বির আহমেদ, নুর আহমদ, গুরা মিয়া ও আব্দুল মোতালেব।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।