মাইকেল জ্যাকসনের বায়োপিক বিশ্বব্যাপী ৬০০ মিলিয়ন ডলারের বাজেট ছাড়িয়েছে

মাইকেল জ্যাকসনের বায়োপিক বিশ্বব্যাপী ৬০০ মিলিয়ন ডলারের বাজেট ছাড়িয়েছে

মাইকেল জ্যাকসনের বায়োপিক 'মাইকেল' বিশ্বব্যাপী ৬০০ মিলিয়ন ডলারের বাজেট ছাড়িয়েছে। এটি এখন উত্তর আমেরিকায় সর্বকালের সর্বোচ্চ আয় করা সংগীতভিত্তিক বায়োপিক। ছবিটি মুক্তির প্রথম দিনেই প্রায় ৩৯ দশমিক ৫ মিলিয়ন ডলার আয় করেছে। মুক্তির পর ২০ দিনের বেশি পেরিয়ে গেলেও বক্স অফিসে 'মাইকল'–ঝড় চলছেই।

ছবিটি নতুন করে গতি পেয়েছে আইম্যাক্স ও অন্যান্য প্রিমিয়াম স্ক্রিন ফিরে পাওয়ায়। ছবিটিতে মাইকেল জ্যাকসনের ভূমিকায় অভিনয় করেছেন তাঁরই ভাতিজা জাফর জ্যাকসন। ইতিমধ্যে বিশ্বব্যাপী ছবিটির আয় ৬০০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে।

বিশ্লেষকদের ধারণা, চলতি সপ্তাহান্তে 'মাইকেল' যুক্তরাষ্ট্রে আরও প্রায় ২ কোটি ৭০ লাখ ডলার আয় করতে পারে। এর পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে 'মর্টাল কম্ব্যাট ২'–এর প্রত্যাশা পূরণে ব্যর্থতাকে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।