মধ্যপ্রাচ্যের জ্বালানিবাহী ট্যাংকার হরমুজ পেরিয়ে চীন ও পাকিস্তানের পথে

মধ্যপ্রাচ্যের জ্বালানিবাহী ট্যাংকার হরমুজ পেরিয়ে চীন ও পাকিস্তানের পথে

প্রায় তিন মাস আটকে থাকার পর তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী দুটি ট্যাংকার আজ সোমবার হরমুজ প্রণালি পার হয়েছে। শিপিং তথ্য অনুযায়ী, ট্যাংকার দুটি পাকিস্তান ও চীনে যাচ্ছে। এর আগে গত শনিবার ইরাকের অপরিশোধিত তেল পরিবহনকারী একটি সুপারট্যাংকার পারস্য উপসাগর পার হয়েছে।

হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র–ইসরায়েল যৌথভাবে ইরানে আগ্রাসন চালায়। পাল্টা জবাবের অংশ হিসেবে ইরান হরমুজ প্রণালি দিয়ে নৌযান চলাচল কার্যত বন্ধ করে দেয়।

হরমুজ প্রণালি দিয়ে নৌযান চলাচলের জন্য ইরান একটি ট্রানজিট রুট নির্ধারণ করে দিয়েছে। চলতি মাসে ওই রুট দিয়ে কয়েকটি সুপারট্যাংকার পার হয়েছে। গত সপ্তাহে তিনটি ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) মোট ৬০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে চীন ও দক্ষিণ কোরিয়ার দিকে যাত্রা করেছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।