মধ্যপ্রাচ্যের যুদ্ধে উত্তেজনা অব্যাহত

মধ্যপ্রাচ্যের যুদ্ধে উত্তেজনা অব্যাহত

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১৩: ৫৮ মধ্যপ্রাচ্যের যুদ্ধের সাম্প্রতিক পরিস্থিতি নিচে তুলে ধরা হলো: ইসরাইলি সেনাবাহিনী জানায়, দক্ষিণ লেবাননে ‘যুদ্ধ চলাকালে’ তাদের এক সেনা নিহত হয়েছে। অঞ্চলটিতে এপ্রিলের মাঝামাঝি থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহ পরস্পরের বিরুদ্ধে এই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে।

হিজবুল্লাহ এক বিবৃতিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, দক্ষিণ লেবানন ও উত্তর ইসরাইলে তাদের হামলা ‘অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণার প্রথম দিন থেকেই শত্রুপক্ষের ধারাবাহিক লঙ্ঘনের বৈধ জবাব।’

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হিজবুল্লাহর কর্মকাণ্ড ইসরাইল-লেবানন যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলছে। তিনি প্রতিশ্রুতি দেন, ইরান-সমর্থিত এই গোষ্ঠীকে ‘কঠোরভাবে’ লক্ষ্যবস্তু করা হবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।